মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় নেতার সমাধিতে উপস্থিত হয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো অভিভাবকতুল্য দুই নেতার স্মৃতির প্রতি সম্মান জানান তিনি। প্রধানমন্ত্রী একা শ্রদ্ধা নিবেদনের পর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী জিয়াউর রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
টিএইচএ/
