প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন চীনা রাষ্ট্রদূত

by Fatih Work

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সময় চেয়েছেন ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বুধবার এক চিঠির মাধ্যমে এ সাক্ষাৎ চেয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল দুটি আলাদা চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন রাষ্ট্রদূত। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন
banner

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি চীন অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চেয়েছিল। তবে তখনও শপথ না হওয়ায় নতুন চিঠি দিয়ে সময় চাওয়া হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় চেয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ এক প্রকার হয়ে গেছে। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা গত মঙ্গলবার শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, হাইকমিশনার প্রণয় ভার্মাসহ দূতাবাসের অন্য কর্মকর্তারাও ছিলেন। তিনি বলেন, শপথ অনুষ্ঠানে ভারত তার প্রতিনিধি পাঠিয়েছে। একইভাবে চীনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত শনিবার ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানান।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222