গোপালপুরে ছয় মাস পর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

by Fatih Work

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দেড় বছর ধরে বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বৃহস্পতিবার ভোরে দলীয় ব্যানার টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দু’মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গোপালপুর থানা গেট থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের সামনে ১০-১৫ জন নেতাকর্মী জড়ো হন। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ-এর নেতৃত্বে তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে থাকা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এরপর উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেন।

বিজ্ঞাপন
banner

সকালে কে বা কারা ওই ব্যানার খুলে ফেলে তা জানা যায়নি।

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, “ভোর রাতে মাইক্রোবাসে করে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে এ ঘটনা ঘটিয়ে তাৎক্ষণিকভাবে চলে যান। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।”

এ বিষয়ে গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “ফজরের নামাজের আগে সেহেরির শেষ মুহূর্তে কয়েকজন এই ঘটনা ঘটিয়েছে। কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর একদল বিক্ষুব্ধ ব্যক্তি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেন। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222