রমজান ঘিরে শ্রীমঙ্গলে লেবুর হালি সর্বোচ্চ ২০০ টাকা

by Fatih Work

পবিত্র রমজান সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ বেড়েছে লেবুর দাম। বর্তমানে সাইজভেদে প্রতি হালি লেবু ৮০ থেকে সর্বোচ্চ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও যেখানে দাম ছিল ২৫–৪০ টাকা, সেখানে এমন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বড় লেবু ২০০ টাকা, মাঝারি ১৫০–১৭৫ এবং ছোট ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন
banner

বিক্রেতাদের দাবি, আড়ত থেকে বেশি দামে কিনতে হওয়ায় পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় বাগানে ফলন কমেছে। ভরা মৌসুমে প্রতি গাছে ২৫০–৩০০টি লেবু মিললেও এখন অনেক গাছে ১০–১৫টির বেশি পাওয়া যাচ্ছে না।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজার মনিটরিং করা হয়েছে এবং বিক্রেতাদের সতর্ক করা হয়েছে যাতে অযৌক্তিকভাবে দাম না বাড়ানো হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222