তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় মির্জা ফখরুলের

by Abid

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তরুণ নেতৃত্বের প্রতীক ও দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যেই তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও কর্মতৎপরতার মাধ্যমে এ দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। বর্তমান রাষ্ট্রকাঠামো সংস্কার ও জনকল্যাণমুখী ধারার যে সূচনা তিনি করেছেন, তা সফলতার পথেই এগোচ্ছে। তাঁর নেওয়া বিভিন্ন সুদূরপ্রসারী পদক্ষেপ এবং বৈচিত্র্যময় কর্মপদ্ধতিই প্রমাণ করে যে, বাংলাদেশ একটি সঠিক ও আধুনিক নেতৃত্বের দিকে ধাবিত হচ্ছে।

মহাসচিব আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের দিকনির্দেশনায় অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। তাঁর নেতৃত্বে গঠিত বর্তমান সরকার দেশবাসীর প্রত্যাশা পূরণে সফল হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন অনুযায়ী বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা। কাঙ্ক্ষিত সেই গন্তব্যে পৌঁছাতে এবং একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র গড়তে পূর্বের ন্যায় সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222