আপনার মেইল অন্য কেউ ব্যবহার করছে কি না, কীভাবে বুঝবেন?

by naymurbd1999@gmail.com

আপনার মেইল অন্য কেউ ব্যবহার করছে কি না, কীভাবে বুঝবেন? অ্যানড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান। সেখান থেকে গুগল অপশনে যান। এবার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট-এ ক্লিক করুন। এরপরেই স্ক্রিনে খুঁজে দেখুন সিকিউরিটি নামে একটি বিভাগ পাবেন। তার মধ্যে স্ক্রল করে নেমে দেখুন একটি অপশন রয়েছে ইউর ডিভাইস, সেটি ক্লিক করুন।

তারপরে ক্লিক করুন ম্যানেজ অল ডিভাইস অপশনে। এখানেই দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। যদি এই তালিকায় এমন কোনো ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ দেখেন যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে সেই নামটায় ক্লিক করে সাইন আউট বাটনে ক্লিক করে নিন।

বিজ্ঞাপন
banner

কী কী দেখলে সতর্ক হবেন

আপনি নেই এমন জায়গা থেকে লগ ইন দেখালে, আপনি লেখেননি এমন মেইল বক্সে থাকলে, আপনি পড়েননি এমন মেইল ইতিমধ্যেই পড়া হয়ে গেলে বা হঠাৎ ট্র্যাশ বা স্প্যাম বক্সে প্রচুর মেইল জমতে থাকলে সতর্ক হোন।

কোথাও রেজিস্ট্রেশন করেননি, কিন্তু সেখান থেকে মেইল এলেও সতর্ক হতে হবে। আপনার ফোন বা ল্যাপটপে লগইন রয়েছেন, তখনই যদি দেখেন অন্য কোথাও থেকে লগ ইন দেখাচ্ছে।
এসব দেখলে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করতে হবে।

সুরক্ষার জন্য কয়েকটি পদক্ষেপ

অচেনা ডিভাইস থেকে সাইন আউট করুন।
নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
অচেনা বা অল্প পরিচিত কারো ফোনে, ল্যাপটপে নিজের মেইল অ্যাকাউন্ট লগ ইন করবেন না।
টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার চালু করুন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222