বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা

by Abid

জনস্বাস্থ্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগির গোস্ত ও টেবিল ডিম আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। একইসঙ্গে উচ্চমাত্রার বার্ড ফ্লু এবং বিভিন্ন পশুরোগের প্রাদুর্ভাবের ঝুঁকি এড়াতে আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল বা শহর থেকে আমদানিতে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্তৃপক্ষের সাম্প্রতিক পর্যালোচনা এবং আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হয়েছে। মূলত ২০০৪ সাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন দেশের ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ করা হলেও এবার নতুন করে বাংলাদেশসহ বেশ কিছু দেশকে এই তালিকায় যুক্ত করা হয়েছে।

সৌদি আরবের নিষিদ্ধ ঘোষিত ৪০টি দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার, যুক্তরাজ্য, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মিশর, মেক্সিকো, জাপান, ভিয়েতনাম এবং ফিলিস্তিনের মতো দেশগুলো। এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ থেকে সৌদি আরবে মুরগির মাংস ও ডিম রপ্তানি আপাতত সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং বর্তমানে চলমান রপ্তানি আদেশগুলোও বাতিল বলে গণ্য হবে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো পণ্য বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে সম্পূর্ণ রোগমুক্ত প্রমাণিত হয় এবং সঠিক আন্তর্জাতিক সনদসহ প্রেরণ করা হয়, সেক্ষেত্রে বিশেষ অনুমতির ভিত্তিতে আমদানির সুযোগ থাকতে পারে।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশের ক্রমবর্ধমান পোল্ট্রি শিল্পের জন্য এই সিদ্ধান্তটি একটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশের পোল্ট্রি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার ছিল। সৌদি কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও বিশেষজ্ঞরা মনে করছেন, বার্ড ফ্লু বা অন্যান্য রোগ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারলে ভবিষ্যতে এই পরিস্থিতির উন্নতি হতে পারে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222