তাইওয়ান সীমান্তের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে জাপান

by Abid

আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় তাইওয়ানের নিকটবর্তী ইয়োনাগুনি দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, ২০৩১ সালের মার্চের মধ্যে এই কৌশলগত দ্বীপে ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েনের কাজ সম্পন্ন করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন
banner

জাপান সরকার ২০২২ সালে প্রথম এই দ্বীপটিতে সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করলেও এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমা স্পষ্ট করল। ইয়োনাগুনি দ্বীপটি তাইওয়ানের উপকূল থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত এবং আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে তাইওয়ান দেখা যায়। বিশ্লেষকদের মতে, তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় জাপান তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। বিশেষ করে চলতি মাসের শুরুতে জাপানের নির্বাচনে কট্টর চীন-সমালোচক রক্ষণশীল নেতা সানায়ে তাকাইচি বিশাল জয় পাওয়ার পর টোকিও তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে।

প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি মঙ্গলবার জানান, ইয়োনাগুনি ইউনিটে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র থাকবে, যা শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন যে, তাইওয়ানে কোনো হামলা হলে জাপানের আত্মরক্ষা বাহিনী (এসডিএফ) সক্রিয় ভূমিকা পালন করতে পারে। এই বক্তব্যের পর থেকেই টোকিও ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। বেইজিং ইতোমধ্যে জাপানের ৪০টি প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ এবং পান্ডা ফেরত নেওয়াসহ বিভিন্ন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

গত এক দশকে জাপান সরকার নিরিবিলি ইয়োনাগুনি দ্বীপকে একটি শক্তিশালী সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করেছে। বর্তমানে এখানে উপকূলীয় নজরদারি চালানো হয় এবং ২০২৬ সালের মধ্যে সেখানে একটি শক্তিশালী ‘ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট’ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা শত্রুপক্ষের যোগাযোগব্যবস্থা ও রাডার অচল করে দিতে পারবে। চীনের পক্ষ থেকে জাপানের এই পদক্ষেপকে ‘আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি ও সামরিক উসকানি’ হিসেবে অভিহিত করা হলেও জাপান সরকার তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই সিদ্ধান্ত থেকে সরবে না বলে স্পষ্ট করে দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222