বেঁচে আছেন তালেবান শীর্ষ প্রধান আখুন্দজাদা, মৃত্যুর খবরটি ভিত্তিহীন

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও ইমারাতে ইসলামিয়ার প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা জীবিত ও সুস্থ আছেন বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি তার নিহত হওয়ার যে গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ইউরোপভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক Open Source Intelligence (OSINT) Europe সামাজিক যোগাযোগমাধ্যম X–এ (সাবেক টুইটার) এক বার্তায় দাবি করে, পাকিস্তানের সেনাবাহিনীর কথিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে কাবুলে বিমান হামলায় আখুন্দজাদা নিহত হয়েছেন। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ওই হামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ কমান্ডারও প্রাণ হারান।

তবে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সূত্র কিংবা আফগানিস্তানের দায়িত্বশীল মহল থেকে এ ধরনের তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি। বরং বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে, ইমারাতে ইসলামিয়ার শীর্ষ নেতা সুস্থ ও নিরাপদ আছেন এবং নিয়মিত প্রশাসনিক কার্যক্রম তদারকি করছেন।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের গুজব ছড়ানো হতে পারে। অতীতেও আখুন্দজাদার মৃত্যু নিয়ে একাধিকবার গুজব রটেছিল, যা পরে অসত্য প্রমাণিত হয়।

পর্যবেক্ষকরা বলছেন, আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্রের নিশ্চিত তথ্য ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের সংবেদনশীল দাবি বিশ্বাস করা থেকে বিরত থাকা উচিত। বর্তমান পরিস্থিতিতে আখুন্দজাদার মৃত্যুর খবরের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222