কুয়েত ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই হামলাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে কুয়েত সরকার। একইসঙ্গে হামলার ধরন ও মাত্রা অনুযায়ী যেকোনো সময় ‘যথাযথ’ পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে বলে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে ইরান থেকে ছোড়া বেশ কিছু ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কুয়েতের আকাশসীমায় শনাক্ত করা হয়। হামলার পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সব ধরনের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে কুয়েত আরও জানায়, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তারা সচেষ্ট থাকলেও নিজেদের ভূখণ্ড রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না।
টিএইচএ/
