পাকিস্তানের বান্নু জেলায় জরুরি অবস্থা জারি, উচ্চ সতর্কতায় পুলিশ

by Abid

আফগানিস্তানের সঙ্গে চলমান ভয়াবহ সীমান্ত সংঘাতের জেরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু (Bannu) জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার এই ঘোষণা দেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার আশঙ্কায় জেলায় বিশেষ কিছু যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন (Dawn)।

বিজ্ঞাপন
banner

জননিরাপত্তার স্বার্থে বান্নু জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালিক আগামী এক দিনের জন্য জেলার সব সরকারি স্কুল বন্ধ ঘোষণা করেছেন। একই সঙ্গে জেলা পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি পুলিশ স্টেশনগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় (High Alert) থাকার নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেছেন, এ পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ছয়টি বড় ধরনের নাশকতার পরিকল্পনা নসাৎ করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কাশুই ব্রিজ (Kashoo Bridge) চেকপয়েন্ট এবং কোটকা মুহাম্মদ খান ডোমেল এলাকায় আফগান বাহিনীর অগ্রযাত্রা বা অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন ও পুলিশ বাসিন্দাদের যেকোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং নিরাপত্তা সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222