পাকিস্তানের হামলায় ৫২ আফগান বেসামরিক নাগরিক নিহত

by Abid

আফগান সীমান্ত এলাকায় পাকিস্তান সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান নেতৃত্বাধীন ইসলামিক স্টেট অব আফগানিস্তান। গত ২২ ফেব্রুয়ারি থেকে খোস্ত, পাক্তিকা, নানগারহার, পাক্তিয়া, কান্দাহার এবং কুনার প্রদেশে পরিচালিত এই অভিযানে আরও ৬৬ জন আহত হয়েছেন।

আজ রোববার (১ মার্চ) এক বিবৃতিতে ইসলামিক ইমিরেটের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। এছাড়া পাকিস্তানের বিমান ও স্থল হামলায় অন্তত ৮টি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ১৪টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

এদিকে পাকিস্তানের এই আগ্রাসনের জবাবে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেছে তালেবান বাহিনী। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, গত রাতে তথাকথিত ‘ডুরান্ড লাইন’ বরাবর পরিচালিত এক ব্যাপক পাল্টা অভিযানে পাকিস্তানের ২৭টি সামরিক চৌকি দখল করে নিয়েছে তাদের বাহিনী। এই অভিযানে ৮২ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছে বলে তালেবান দাবি করেছে। ‘রাদ আল-জুলম’ নামক এই অপারেশনটি মূলত খোস্ত ও পাক্তিয়া প্রদেশে পাকিস্তানের বোমা হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি জানিয়েছেন, তাদের বিমানবাহিনী খাইবার পাখতুনখোয়ার মিরানশাহ এবং উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে মধ্যরাতে বোমাবর্ষণ করেছে। এছাড়া শনিবার ভোররাত ৩টা থেকে পাক্তিকা প্রদেশের তেরো জেলায় দুই দেশের স্থলবাহিনীর মধ্যে পুনরায় প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সূত্র:তোলো নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222