মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন

by naymurbd1999@gmail.com

গত ডিসেম্বরে ক্যারিবিয়ান সাগরে পানামা পতাকাবাহী সেঞ্চুরি নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করে মার্কিন সামরিক বাহিনী। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।

বিজ্ঞাপন
banner

আজ সোমবার সকালে এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং পরে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৬ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে, যা টোকিওর সময় দুপুর পর্যন্ত ছিল।

এশিয়ার শেয়ার বাজার নিম্নমুখী অবস্থায় লেনদেন শুরু হয়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচক এবং জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ যথাক্রমে প্রায় ২ শতাংশ এবং ১ দশমিক ৫ শতাংশ কমেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়মিত বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া স্টক ফিউচারগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ফলে ওয়াল স্ট্রিটে একটি অস্থির দিনের ইঙ্গিত মিলছে।

বেঞ্চমার্ক এস অ্যান্ডি পি ৫০০ এবং প্রযুক্তি কোম্পানি সম্পর্কিত নাসডাক কম্পোজিট ট্র্যাকিং ফিউচার উভয়ই প্রায় ০.৭ শতাংশ কমেছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222