শ্রীলঙ্কা উপকূলে পৌঁছেছে দ্বিতীয় ইরানি যুদ্ধজাহাজ

by Abid

শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঠিক একদিন পর সেখানে দ্বিতীয় আরেকটি ইরানি যুদ্ধজাহাজ পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীলঙ্কার মিডিয়া মন্ত্রী নলিন্দ জয়তিসসা জানান, ১০০ জনেরও বেশি ক্রুবাহী এই যুদ্ধজাহাজটি বর্তমানে লঙ্কান জলসীমার ঠিক বাইরে অবস্থান করছে। এই ঘটনায় ভারত মহাসাগরে বড় ধরনের সামরিক উত্তেজনার সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরী হয়েছে।

বিজ্ঞাপন
banner

এর আগে বুধবার আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় একটি ইরানি ফ্রিগেট বিধ্বস্ত হয়। লঙ্কান মন্ত্রিসভার মুখপাত্র জানিয়েছেন, মানবিক কারণে তারা উপকূলে থাকা ইরানি নাবিকদের জীবন রক্ষার চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাত চলছে, যার রেশ এখন দক্ষিণ এশিয়ার দোরগোড়ায় পৌঁছেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222