জামালপুরে আলোচিত স্ত্রী তানিয়া হত্যা মামলায় স্বামী তাইফুর কারাগারে

by Fatih Work

এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)

জামালপুরে স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া (৩৬) কে হত্যার পর আগুন দিয়ে পুড়ানোর চেষ্টার ঘটনায় স্বামী এ্যাডভোকেট হোসাইন মো. তাইফুরের নামে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৬ মার্চ) বিকেলে নিহত তানিয়ার ভাই বাদী হয়ে শুধু হোসাইন মো. তাইফুরকে আসামি করে এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, শুক্রবার দুপুরে নিহত তানিয়ার ভাই তৌকির জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তানিয়াকে হত্যাসহ বিভিন্ন পারিবারিক অভিযোগও তুলে ধরা হয়। মামলায় একমাত্র হোসাইন মো. তাইফুরকেই আসামী করা হয়েছে। পরে বিকেলে তাইফুরকে আদালতে প্রেরন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ, বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে তাহমিনাকে হত্যা করেন তাইফুর। এরপর বিছানায় মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তাইফুরকে আটক করে পুলিশ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222