মনোহরদীতে দশদোনা মাদ্রাসার সম্প্রসারিত ৩ তলা ভবনের উদ্বোধন

by Fatih Work

(মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি)

মনোহরদী উপজেলা-এর দশদোনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্প্রসারিত ৩ তলা নতুন ভবনের চাবি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (৮ মার্চ ২০২৬) দশদোনা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে নতুন ভবনের চাবি হস্তান্তর উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ শাহ মোহাম্মদ তৈয়্যব, সহকারী অধ্যাপক (ইংরেজি) মোফাজ্জল হোসাইন টিটু, সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মো. কুতুবউদ্দিন, আরবি প্রভাষক মাওলানা মো. শরীফ আহাম্মেদ, ইংরেজি প্রভাষক মো. শরীফ হোসেন এবং সহকারী মৌলভী মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য শিক্ষক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা নতুন ভবন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব ছিল। নতুন ভবন চালু হওয়ার ফলে শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন ভবনটি শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করবে এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222