লেবাননে ইসরায়েলের নতুন সতর্কতা, লক্ষ্যবস্তু হিজবুল্লাহর আর্থিক প্রতিষ্ঠান

by Fatih Work

লেবাননের রাজধানী বৈরুতসহ দক্ষিণ উপকণ্ঠের বাসিন্দাদের জন্য ফের জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার (৯ মার্চ) আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই এক বিবৃতিতে জানান, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৈরুতের দক্ষিণ শহরতলীসহ লেবাননের বিভিন্ন প্রান্তে ‘আল-কার্দ আল-হাসান’ অ্যাসোসিয়েশনের সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে শক্তিশালী অভিযান চালানো হবে। হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে অর্থায়নের অভিযোগে এই আর্থিক প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরায়েলের দাবি, এই সংস্থাটি হিজবুল্লাহর অস্ত্র ক্রয় এবং যোদ্ধাদের বেতন প্রদানে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে, যা লেবাননের অর্থনীতিকে ইরানি স্বার্থে ব্যবহার করছে।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলের এই কঠোর হুঁশিয়ারির পর বৈরুতের দাহিহসহ বেশ কিছু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, তারা বেসামরিক জনগণের ক্ষতি করতে চায় না, তাই নির্দিষ্ট ভবন ও এর আশপাশের অন্তত ৩০০ মিটার এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে আল-কার্দ আল-হাসান কর্তৃপক্ষ। তাদের দাবি, তারা কেবল সাধারণ লেবানিজ নাগরিকদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদানকারী একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন করে চরম আকার ধারণ করেছে। এর আগে গত সপ্তাহেও সংস্থাটির বেশ কয়েকটি শাখায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222