যে তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই

নেতানিয়াহুর মৃত্যুর খবর নাকচ করল ‘দ্য জেরুজালেম পোস্ট’

by Fatih Work

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন— এমন গুঞ্জন ছড়ালেও এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হয়ে থাকতে পারেন। তবে এ দাবির পক্ষে তারা কোনো স্পষ্ট প্রমাণ বা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞাপন
banner

তাসনিমের প্রতিবেদনে তিনটি প্রধান কারণ উল্লেখ করে দাবি করা হয় যে, নেতানিয়াহু হয়তো আর বেঁচে নেই। এর মধ্যে রয়েছে— গত কয়েকদিন ধরে তার কোনো নতুন ভিডিও প্রকাশ না হওয়া, প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা জোরদার এবং পূর্বনির্ধারিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর রহস্যজনকভাবে স্থগিত হওয়া।

এই জল্পনা হিব্রু ভাষার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’ এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। তাদের মতে, যুদ্ধের তীব্রতা বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থেই অনেক সময় শীর্ষ নেতাদের জনসম্মুখে আসা কমিয়ে দেওয়া হয়, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া।

এদিকে ইসরায়েলি সরকারি সূত্রের বরাতে জানা গেছে, গত ৭ মার্চ নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া ৬ মার্চ তাকে বিয়ারশেবা অঞ্চলের একটি এলাকা পরিদর্শন করতেও দেখা গেছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই ধরণের তথ্য ছড়ানো হয়ে থাকতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সুস্থতা বা বর্তমান অবস্থা নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো ভিডিও বার্তা না আসা পর্যন্ত এই ধোঁয়াশা কাটছে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222