নরসিংদীতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব রাশেদুল হাসান রিন্টুর পিতা মরহুম আলহাজ্ব আবদুল মতিন মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই বিশেষ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট সিআইপি আলহাজ্ব রাশেদুল হাসান রিন্টুর ব্যক্তিগত উদ্যোগে তাঁর নিজ বাসভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাপক প্রস্তুতি ও উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মরহুম পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের ন্যায় এবারও সিআইপি রাশেদুল হাসান রিন্টু এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে উপস্থিত উলামায়ে কেরাম ও মুসল্লিরা শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এছাড়াও মরহুম আলহাজ্ব আবদুল মতিন মোল্লার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত ব্যক্তিবর্গ এই আয়োজনের প্রশংসা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় সম্মিলিত প্রার্থনা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222