বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী ১৮ মার্চ প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন
banner

রোববার (১৫ মার্চ) বেফাকের প্রধান পরীক্ষানিয়ন্ত্রক মাওলানা উবায়দুর রহমান খান নন্দভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ১৮ মার্চ ২০২৬ বুধবার বেলা ১১টায় বেফাকের ওয়েবসাইট www.wifaqresult.com-এ ফলাফল প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

এতে আরও বলা হয়, এদারা, বি, দ্বীনি ও ইজতেলা বিভাগের বেফাকভুক্ত মাদরাসাগুলো তাদের মাদরাসাভিত্তিক পরীক্ষার ফলাফল নির্ধারিত কোড ব্যবহার করে দেখতে পারবে। ফলাফল দেখতে ইলহাক নম্বরের পর স্পেস দিয়ে নির্ধারিত বিভাগ কোড লিখে অনুসন্ধান করতে হবে।

বিভাগ অনুযায়ী কোড ব্যবহার করে সংশ্লিষ্ট মাদরাসাগুলো তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222