43
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার মূল দায়িত্ব প্রধানমন্ত্রীর এবং এর সকল দায়ভার তাকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি ইফতার মাহফিলে তিনি বলেন, জুলাই সনদের সময়সীমা পার হলেও এই পরিষদের প্রয়োজনীয়তা এখনও শেষ হয়ে যায়নি। নির্বাচিত সরকার আসার পরও বর্তমান রাষ্ট্রপতির পদে বহাল থাকা নিয়ে তিনি গভীর সন্দেহ প্রকাশ করেন। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো অজুহাত না দেখিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জোর দাবি জানান তিনি।
টিএইচএ/
