ঈদের ছুটিতে এটিএম বুথে হবে আর্থিক লেনদেন

by Fatih Work

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটিতে গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটাতে দেশের সব এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। ঈদের সময় কেনাকাটা ও ভ্রমণের কারণে বুথগুলোতে টাকা তোলার চাপ বেড়ে যায়। এই পরিস্থিতি সামাল দিতে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

বর্তমানে দেশে ১২ হাজার ৭১৩টি এটিএম বুথ এবং ৮ হাজার ৪৮৩টি সিআরএম মেশিন রয়েছে। ব্যাংকগুলো প্রায় ৫ কোটি কার্ড ইস্যু করেছে, যা গ্রাহকদের লেনদেনের প্রধান মাধ্যম। কার্ডের পাশাপাশি সিআরএম মেশিনের মাধ্যমে টাকা জমা দেওয়ার সুবিধাও সচল থাকবে। এছাড়া কেনাকাটার জন্য পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিউআর কোড ভিত্তিক লেনদেন যাতে নিরবচ্ছিন্ন থাকে, ব্যাংকগুলোকে সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নিয়েও বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৫ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করছেন। সেলফিন, নেক্সাস পে, আস্থা ও সিটিটাচের মতো জনপ্রিয় ব্যাংকিং অ্যাপগুলোর মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন সুবিধা চালু থাকবে। পাশাপাশি বিকাশ, নগদ ও রকেটের মতো সেবাগুলোও ছুটির দিনে সচল থাকবে, যাতে গ্রাহকরা এজেন্ট পয়েন্ট থেকে সহজেই টাকা উত্তোলন ও জমা দিতে পারেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222