নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালে ৫ মেতে ঐতিহাসিক শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে আগামীকাল ৮ মে ২০২৬, শুক্রবার নারায়ণগঞ্জে একটি বিশাল সমাবেশ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা।
রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনার দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং হতাহতদের ক্ষতিপূরণের দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে এ সংগঠন।
সংগঠনের সভাপতি মাওলানা আবু সায়েম খালেদ-এর সভাপতিত্বে ৮ মে ২০২৬ (শুক্রবার) নারায়ণগঞ্জের ডি.আই.টি চত্বর বাদ জুমা সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা সমাবেশকে কেন্দ্র করে যে দাবি উপস্থাপন করেছে তা নিচে তুলে ধরা হলো-
১. শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা।
২. আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা প্রত্যাহার করা।
৩. উক্ত ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-
হযরত মাওলানা আব্দুল আউয়াল (পীর সাহেব, ডি.আই.টি ও নায়েবে আমীর, হেফাজতে ইসলাম), হযরত মাওলানা আব্দুল কাদির (চেয়ারম্যান, ইসলামী ঐক্যজোট), হযরত মাওলানা আবু তাহের জিহাদী (প্রিন্সিপাল, দেওভোগ মাদ্রাসা), হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী (মহাসচিব, ইসলামী ঐক্যজোট), জনাব আব্দুল্লাহ আল আমিন (মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪), সহ আরও অনেক বরেণ্য ওলামায়ে কেরাম।
প্রসঙ্গত, খোঁজ নিয়ে জানা যায়, সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বাদ জুমা ডি.আই.টি চত্বরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ।
