বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগল ডুডলে লাল-সবুজের পতাকা

by Abid

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ‘ডুডল’ প্রকাশ করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। স্বাধীনতার ৫৬তম গৌরবোজ্জ্বল এই দিনটি এবং বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে গুগলের হোমপেজে যুক্ত করা হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার একটি শৈল্পিক চিত্র।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই ইন্টারনেটে গুগলের হোমপেজে প্রবেশ করলে নীল-সাদা আকাশে বাংলাদেশের জাতীয় পতাকা সগৌরবে উড়তে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন
banner

গুগল সার্চ বার বা হোমপেজে গেলেই দেখা যাচ্ছে, নীল আকাশের পটভূমিতে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়ছে এবং তার নিচেই ইংরেজিতে ‘Google’ লেখা রয়েছে। এই বিশেষ ডুডলের ওপর কারসার রাখলে বা ট্যাপ করলে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে’ (Bangladesh Independence Day) লেখাটি ভেসে উঠছে। এছাড়া ডুডলটিতে ক্লিক করলে ব্যবহারকারীদের নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস সংক্রান্ত একটি বিশেষ পেজে, যেখানে এই দিনের ইতিহাস ও তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহাসিক ঘটনা, বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য বা প্রখ্যাত কোনো ব্যক্তির জন্ম-মৃত্যু দিবসে দীর্ঘ সময় ধরে বিশেষ নকশার লোগো বা ‘ডুডল’ প্রকাশ করে আসছে গুগল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে এ বিশেষ আয়োজনটি করেছে প্রতিষ্ঠানটি। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের পথ ধরে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীন ভূখণ্ডের বীরত্বগাথাকে সম্মান জানাতেই গুগলের এই উদ্যোগ। যথাযোগ্য মর্যাদায় আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি পালিত হচ্ছে, যার সাথে সংহতি প্রকাশ করল এই বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানটিও।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222