তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ‘ক্ষেপণাস্ত্র হামলা’

by Abid

ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত দেশটির সামরিক বাহিনীর প্রধান সদর দপ্তরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটি তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়, তেল আবিবের অত্যন্ত সুরক্ষিত ‘কিরিয়া’ এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনা সদর দপ্তর লক্ষ্য করে বেশ কিছু বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি সামরিক বাহিনীর হার্ট অব অপারেশন হিসেবে পরিচিত সদর দপ্তরে এই হামলার ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী, তাদের এই বিশেষ ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে এই হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। অন্যদিকে, দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ঠেকাতে হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চলমান এই সম্মুখ যুদ্ধে গতকাল এক ইসরায়েলি সেনা ‘গুরুতর আহত’ হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের ভেতরে স্থল অভিযানের চেষ্টা চালানো ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর এই দফায় দফায় সংঘর্ষের ফলে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, সরাসরি তেল আবিবের সামরিক সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বড় ধরনের সামরিক শক্তিমত্তার প্রকাশ। এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222