কবিতা- কথা ছিল

by naymurbd1999@gmail.com

নাজমুল হুদা মজনু

আমি আজ নেই তো আর আমাতে
মিশে গেছি যে সোনা রুপা তামাতে।

বিজ্ঞাপন
banner

সবকিছুই চলছে চালবাজি বাজারে
ভাগ্য বদলাতে কেউ যায় মাজারে।

সোজা পথ ছেড়ে ছোটাছুটি বাঁকাতে
সম্মান বিক্রিতে দেখি দাম হাঁকাতে।

নিজে আগে যেতেই অপরকে ধাক্কা
বেশভূষায় নেতাজি একেবারে পাক্কা।

অসহায় দেশবাসী দেখছে যে ধান্দা
রাস্তায় দিতে হয় মোটা দাগে চান্দা।

কথা ছিল সামনে সুদিনটা আসবে
কষ্টের অশ্রু মুছে দুঃখীরা হাসবে।

মুক্তির মিছিলে লাঠি বোমা গুলিতে
রক্তের স্রোত কত বয়েছে খুলিতে।

কী করে যে ভুলব তারুণ্যের লড়াইটা
এখন কারা করছে মিথ্যা বড়াইটা।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222