কুষ্টিয়ায় লিচু বাগান থেকে যুবকের লাশ উদ্ধার, নেপথ্যে পরকীয়া দাবি

by Fatih Work

কুষ্টিয়ার কুমারখালীতে একটি লিচু বাগান থেকে তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাজেম ওই এলাকার আবুল কাশেমের ছেলে। স্থানীয়রা দুর্গাপুর–মির্জাপুর সড়কের পাশে বিদ্যালয় সংলগ্ন বাগানে তাজেমের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মরদেহের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতা ও পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা সরাসরি কারও নাম উল্লেখ না করলেও জানিয়েছেন, একটি পরকীয়া ঘটিত জটিলতা নিয়ে তাজেমের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222