‘শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে, প্রতিবেদন দ্রুত দাখিল করা হাবে’

by Abid

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিন আদালত শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

বিজ্ঞাপন
banner

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্পষ্ট করে বলেন, শাপলা চত্বরের ওই নৃশংস ঘটনার সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি আরও জানান, অতীতে দেশে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, সেগুলোও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তদন্তের পরিধি সম্পর্কে তথ্য দিয়ে আমিনুল ইসলাম আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর যত মামলা দায়ের হয়েছে, সবগুলোর তথ্য প্রসিকিউশনের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। এই মামলাগুলোতে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা প্রসিকিউশন বিভাগ নিবিড়ভাবে যাচাই-বাছাই করবে। এ ছাড়া ওয়ান ইলেভেনের সময় সংঘটিত হওয়া মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। দেশের মানবাধিকার লঙ্ঘন ও অতীত অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিতে ট্রাইব্যুনাল বদ্ধপরিকর বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222