কাজাকিস্তান থেকে সল্পমূল্যে ডিজেল আমদানির প্রস্তাব পেল সরকার

by Fatih Work

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বন্ধুপ্রতিম রাষ্ট্র কাজাখস্তান থেকে সাশ্রয়ী মূল্যে ডিজেল আমদানির একটি প্রস্তাব পেয়েছে সরকার। দেশটির পক্ষ থেকে প্রতি ব্যারেল ডিজেল মাত্র ৭৬ ডলার দরে প্রায় ১ লাখ মেট্রিক টন সরবরাহ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমান বিশ্ববাজারের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই প্রস্তাবটিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছে সংশ্লিষ্ট বিভাগ।

বিজ্ঞাপন
banner

যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের চাহিদা মেটাতে বর্তমানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নিয়মিত প্রস্তাব আসছে। এর মধ্যে কাজাখস্তানের প্রস্তাবটি দর বিবেচনায় সাশ্রয়ী। তিনি বলেন, “আমরা বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেলের প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৬ ডলারে ডিজেল আমদানির একটি প্রস্তাব আমাদের হাতে রয়েছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় সস্তায় তেল পাওয়ার সুযোগ থাকলে সেটি গ্রহণ করতে সরকারের কোনো অনীহা নেই।” তবে প্রস্তাব পাওয়ার অর্থই চূড়ান্ত সিদ্ধান্ত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, আমদানির পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এবং সময়মতো নিরাপদ সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দেশটি প্রাথমিকভাবে ১ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের সক্ষমতা প্রকাশ করেছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সাশ্রয়ী মূল্যে জ্বালানির উৎস নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। কাজাখস্তানের এই প্রস্তাবটি কারিগরি ও অর্থনৈতিকভাবে বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে, তা এখন গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। বিশেষ করে সরবরাহ নিশ্চিত করার সক্ষমতা এবং পরিবহণ খরচ (শিপিং কস্ট) বিবেচনায় নিয়েই চূড়ান্ত চুক্তির দিকে এগোতে চায় সংশ্লিষ্ট বিভাগ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222