চতুর্মুখী যুদ্ধে সৈন্য সংকটে ইসরায়েল, দিশেহারা আইডিএফ

by Abid

ইরানসহ মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে যুদ্ধ দীর্ঘায়িত করতে গিয়ে এখন মারাত্মক সৈন্য সংকটে পড়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বর্তমানে নজিরবিহীন জনবল সংকটের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, একাধিক ফ্রন্টে একসঙ্গে বাহিনী মোতায়েন রাখতে গিয়ে সেনাবাহিনীতে গুরুতর সৈন্যসংকট দেখা দিয়েছে, যা ক্রমবর্ধমান অপারেশনাল চাপ ও অভ্যন্তরীণভাবে সামরিক কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করছে।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলের সামরিক মুখপাত্র এফফিয়ে ডেফরিন এক বিবৃতিতে অনুমান করেছেন যে, বিভিন্ন ফ্রন্টে মিশন সম্প্রসারিত হওয়ায় বর্তমানে সেনাবাহিনীতে প্রায় ১৫ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে। এই ঘাটতির মধ্যে অন্তত ৭ থেকে ৮ হাজার সরাসরি সম্মুখ সমরে অংশ নেওয়া বা ‘কমব্যাট’ সৈন্য অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানান, লেবানন, গাজা, পশ্চিম তীর এবং সিরিয়ায় সামরিক কার্যক্রম চলমান থাকায় সেখানে জরুরি ভিত্তিতে অতিরিক্ত সেনা মোতায়েন করা প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় বিদ্যমান সেনাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

ডেফরিন এমন এক সময়ে এই উদ্বেগ প্রকাশ করলেন যখন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরও সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। জামির উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে নতুন করে গুরুতর মূল্যায়ন প্রয়োজন। সামরিক বিশ্লেষকদের মতে, গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী সংঘাত এবং ইরানের সঙ্গে সরাসরি উত্তেজনার ফলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের সক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে। এই সৈন্য সংকট কাটাতে না পারলে ভবিষ্যতে ইসরায়েলকে বড় ধরনের কৌশলগত পরাজয়ের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222