ইসরায়েলি হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গুরুতর আহত, নিহত স্ত্রী

by Abid

ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লেবানন বা সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় পরিচালিত এই হামলায় খারাজির স্ত্রী নিহত হয়েছেন। ৮১ বছর বয়সি এই বর্ষীয়ান রাজনীতিবিদ ও কূটনীতিক বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তবে এই হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল নাকি আশপাশের অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় তিনি আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কামাল খারাজি ইরানের রাজনৈতিক অঙ্গনের এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি দেশটির সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারের পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবেও নিয়োজিত ছিলেন। বিশেষ করে ইরানের কৌশলগত ও পারমাণবিক নীতি নির্ধারণে তার পরামর্শকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হতো। ২০২২ সালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও তা তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা নিয়ে সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় খারাজি বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে কূটনীতির আর কোনো সুযোগ তিনি দেখছেন না। ডোনাল্ড ট্রাম্পের চুক্তি থেকে সরে আসা এবং আলোচনার মাঝপথে হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে, তার মধ্যে ইরানের এই শীর্ষস্থানীয় নেতার ওপর হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222