যেসব মৌলিক শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

by hsnalmahmud@gmail.com

প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্তে দুপক্ষের বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। রোববার (২৬) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

চলুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত চুক্তিতে রয়ে যাওয়া কিছু প্রধান অমীমাংসিত বিষয় দেখে নেওয়া যাক:

বিজ্ঞাপন
banner

পারমাণবিক কর্মসূচি: যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক, কিন্তু তেহরান বলছে, এ ধরনের যেকোনো নিষেধাজ্ঞা অবশ্যই সীমিত সংখ্যক বছরের জন্য হতে হবে।

ইউরেনিয়ামের মজুদ: ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ৪০০ কেজি (৮৮০ পাউন্ড) উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের নিয়ন্ত্রণ নিতে চায়। তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে।

হরমুজ প্রণালি: ইরান জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা এই জলপথে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখবে। কিন্তু ট্রাম্প বলেছেন, একটি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

জব্দকৃত সম্পদ: যেকোনো স্থায়ী চুক্তির অংশ হিসেবে ইরানি কর্মকর্তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ২০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ অবমুক্ত করার দাবি করছেন।

যুদ্ধকালীন ক্ষতিপূরণ: মার্কিন ও ইসরায়েলি হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইরানও প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222