হারানো ৪৭ মুঠোফোন উদ্ধার

প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

by Abid

রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ী জেলা পুলিশ উদ্ধার হওয়া ৪৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। জিডির সূত্র ধরে
বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইলফোন উদ্ধার করে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখার একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার ২১টি, গোয়ালন্দ ঘাট থানার ৭টি, পাংশা মডেল থানার ৭টি, কালুখালী থানার ৮টি ও বালিয়াকান্দি থানায় ৪টি সহ মোট ৪৭টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।

মোবাইল ফোন হস্তান্তরের আগে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, জেলা পুলিশ রাজবাড়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে এলআইসি শাখার একটি চৌকস দল মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ উদঘাটনে সর্বদা কাজ করে থাকে।

হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আমরা ভাবিনি মোবাইল ফোন ফিরে পাব। মোবাইল পেয়ে পুলিশের প্রতি আস্থা বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222