দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলের অভিযান শুরুর ঘোষণা

by Tahsan Arif

আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ লেবাননে আবারও অভিযান শুরুর ঘোষণা ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ রবিবার একটি ‘জরুরি সতর্কতা’ জারি করেছে। যেখানে দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের তাদের বাড়িঘর ‘ছেড়ে’ যাওয়ার আহ্বান জানিয়েছে।

রোববার (০৩ মে) লেবাননের হেজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন
banner

আইডিএফ সতর্ক করে বলেছে যে, হিজবুল্লাহ বাহিনী বা তাদের স্থাপনার কাছাকাছি থাকা যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে। যে কারণে তাদেরকে বাড়িঘর ছাড়তে বলা হয়েছে।

ইসরায়েল দক্ষিণ লেবাননজুড়ে তার হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি বাহিনী বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের একটি ছোট ভূখণ্ড দখল করে রেখেছে এবং হেজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে।

জবাবে, হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্ত করেছে। বিবিসি বাংলা

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222