আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর হামলায় ৩ বেসামরিক নিহত

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় অন্তত তিন জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। প্রদেশের দাঙ্গাম জেলায় গত দুই দিন ধরে চালানো এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুনারের দাঙ্গাম জেলা গভর্নর মৌলভী মোহাম্মদ ওমর সাদিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার নিউজ এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গভর্নর ওমর সাদিক জানান, পাকিস্তানি বাহিনীর এই হামলায় কেবল মানুষই নয়, শিক্ষা ও স্বাস্থ্য কাঠামোর ওপরও আঘাত হানা হয়েছে। এতে দুটি স্কুল, একটি স্বাস্থ্য কেন্দ্র এবং দুটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলায় প্রায় ৮০টি গবাদি পশু মারা গেছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই হামলাকে বেসামরিক জীবনের ওপর চরম হুমকি হিসেবে অভিহিত করেছেন এবং অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

এদিকে, গত কয়েকদিন ধরেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর আগে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের নিকটবর্তী সৈয়দ জামালউদ্দিন আফগান বিশ্ববিদ্যালয়েও পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গিয়েছিল। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, তারা কেবল জঙ্গি আস্তানা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক এই হামলাগুলোতে নারী ও শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ হতাহত হচ্ছেন, যা দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222