দলের ভরাডুবির মধ্যেই মাওলানা বদরুদ্দিন আজমলের জয়

by Tahsan Arif

আন্তর্জাতিক ডেস্ক : নিজে জয় পেলেও দল ভালো করেনি। মাত্র দুটি আসনে জয় পেয়েছে মাওলানা বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)। অবশ্য আজমল বিভিন্ন দল ও স্বতন্ত্র ১০ জন মুসলিম প্রার্থীকে হারিয়ে জয় পান মাওলানা বদরুদ্দিন আজমল। তবে গত বিধানসভা নির্বাচনে তার দল ১৬টি আসন পেলেও এবার পেয়েছে মাত্র দুটি। মাওলানা বদরুদ্দিন আজমল আসাম জমিয়তের সাবেক সভাপতি।

আসামের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম মাওলানা বদরুদ্দিন আজমল। একসময় লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রকিবুল হুসাইনের কাছে প্রায় ১০ লাখ ভোটে পরাজিত হন তিনি। তবে এবারের নির্বাচনে আবারও রাজ্য রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে এলেন দেওবন্দি ধারার আলোচিত এই আলেম।

বিজ্ঞাপন
banner

২০০৪ সালে ‘আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ নামে রাজনৈতিক দল গঠন করেন মাওলানা বদরুদ্দিন আজমল। পরে ২০০৯ সালে দলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)’। ২০০৬ সালে দক্ষিণ সালমারা আসন থেকে জয়ী হয়ে প্রথমবার আসাম বিধানসভায় প্রবেশ করেন তিনি। পরে ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে ধুবরী লোকসভা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসাইনের কাছে বড় ব্যবধানে পরাজিত হন।

রাজনীতির পাশাপাশি বদরুদ্দিন আজমল একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার ‘আজমল ফাউন্ডেশন’ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের মাধ্যমে বহু মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222