আসামে ২২ জন মুসলিম বিধায়ক নির্বাচিত

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের আসাম রাজ্যে বদরুদ্দীন আজমলের ধস নামিয়ে এবার আঘাত হেনেছে কংগ্রেস। দলটির বিজয়ী ১৯ জন প্রার্থীর মধ্যে ১৮ জনই মুসলমান। এসব মুসলিম বিধায়কদের মধ্যে কংগ্রেসের ১৮ জন ছাড়াও অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF)-এর ২ জন, তৃণমূল কংগ্রেসের ১ জন এবং রাইজর দলের ১ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে।

ভারতের আসাম বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে বিজয়ী হয়েছেন ১৯ জন। এর মধ্যে ১৮ জন বিধায়কই মুসলিম। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন
banner

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে কংগ্রেস ২০ জন মুসলিম প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। এর মধ্যে ১৮ জনই জয়লাভ করেছেন। বিপরীতে দলটির ৭৯ জন অমুসলিম প্রার্থীর মধ্যে মাত্র একজন বিজয়ী হয়েছেন।

বিশ্লেষকদের মতে, নতুন আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে কংগ্রেসের শক্ত অবস্থান এই ফলাফলে বড় ভূমিকা রেখেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ১২৬ সদস্যের নতুন বিধানসভায় বিরোধী দলের মোট ২৪ সদস্যের মধ্যে ২২ জনই মুসলিম।

নির্বাচনের ফল প্রকাশের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘কংগ্রেসের প্রায় সব এমএলএ মুসলিম হওয়া দুর্ভাগ্যজনক।’ তবে কংগ্রেস নেতারা এ মন্তব্যের জবাবে বলেছেন, এটি সংখ্যালঘু জনগোষ্ঠীর আস্থা ও বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে ভোটারদের স্পষ্ট বার্তা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসামের রাজনীতিতে মুসলিম ভোট এখন আরও গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে নিম্ন আসাম ও সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মুসলিম ভোটারদের ব্যাপক সমর্থন কংগ্রেসকে বিরোধী শক্তি হিসেবে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এমকে/৩৬ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222