আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নিহত ২, আহত ৩

by Abid

আফগানিস্তানের ফারাহ প্রদেশের ফারাহ রুদ জেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ফারাহ রুদ জেলার আব খোরমা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে ফারাহ প্রাদেশিক পুলিশ সদর দপ্তর।

প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের প্রেস অফিসার মোল্লা কলিমুল্লাহ নাঙ্গিয়াল বাখতার নিউজ এজেন্সিকে জানান, একটি অ্যাকুয়া ও একটি পাসো মডেলের প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

বিজ্ঞাপন
banner

ঘটনার খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অসতর্কতা ও গাফিলতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

তথ্যসূত্র: বাখতার নিউজ এজেন্সি

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222