ইপস্টাইনের সম্ভাব্য সুইসাইড নোট প্রকাশ করল মার্কিন আদালত

by Abid

যৌন অপরাধে দণ্ডিত আলোচিত মার্কিন ধনকুবের জেফরি ইপস্টাইনের লেখা একটি সম্ভাব্য ‘সুইসাইড নোট’ বা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে আদালত। ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে রহস্যজনক মৃত্যুর কয়েক সপ্তাহ আগে ইপস্টাইন এই বার্তাটি লিখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৬ মে) দক্ষিণ নিউইয়র্ক আদালতের বিচারক কেন্থ কারাস এক আবেদনের প্রেক্ষিতে এই নথিটি জনসমক্ষে প্রকাশের অনুমতি দেন।

বিজ্ঞাপন
banner

ইপস্টাইনের সঙ্গে একই সেলে থাকা একজন বন্দি দাবি করেছেন, ২০১৯ সালের জুলাই মাসে ইপস্টাইনের প্রথম আত্মহত্যার চেষ্টার পর একটি বইয়ের ভেতর তিনি এই চিরকুটটি খুঁজে পান। চিরকুটের বয়ানে ইপস্টাইন লিখেছিলেন,

তারা আমাকে কয়েক মাস ধরে তদন্ত করেছে কিন্তু কিছুই পায়নি। বিদায় জানানোর সঠিক সময়টি নিজে বেছে নিতে পারা সত্যিই আনন্দের।’

চিঠিতে তিনি আরও লেখেন,তোমরা আমার কাছ থেকে কী চাও? আমি কি কাঁদতে শুরু করব? তাতে কোনো আনন্দ নেই। এটি মোটেও সার্থক কোনো কাজ নয়।’ বার্তাটি একটি গ্রাফিক উপন্যাসের ভেতরে লুকানো ছিল বলে জানা গেছে।

পেশাদার মহলে এই নথিটি নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলেছে। ইপস্টাইনের সেলমেটের বিরুদ্ধে চলা ফৌজদারি কার্যধারার অংশ হিসেবে এটি এতদিন সিলগালা করা ছিল। সম্প্রতি প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর আবেদনের প্রেক্ষিতে আদালত এটি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়। যদিও এই বার্তার সত্যতা সম্পর্কে এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি, তবুও ইপস্টাইনের মৃত্যু নিয়ে চলমান রহস্যের মাঝে এই নথির প্রকাশ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সরকারিভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও কারাগারের নিরাপত্তা ত্রুটি এবং সিসিটিভি ফুটেজ নিখোঁজ হওয়ার মতো ঘটনাগুলো নিয়ে সাধারণ মানুষের মনে এখনও সন্দেহ রয়ে গেছে।

জেফরি ইপস্টাইন বিশ্বের বহু প্রভাবশালী তারকা ও রাজনীতিবিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে অর্থ ও প্রভাব খাটিয়ে অপ্রাপ্তবয়স্কদের দিয়ে যৌন ব্যবসা বা পতিতাবৃত্তি চক্র গড়ে তোলার অভিযোগ ছিল। ২০১৯ সালের ৬ জুলাই তাকে গ্রেফতার করা হয় এবং ১০ আগস্ট কারাকক্ষে তার মরদেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে পাস হওয়া একটি আইনের আওতায় ২০২৬ সালের জানুয়ারিতে মার্কিন বিচার বিভাগ ইপস্টাইন সংশ্লিষ্ট লাখ লাখ গোপন নথি প্রকাশ করে, যা বর্তমানে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222