কওমির পাঠ্যপুস্তকে শাপলার ইতিহাস চায় ছাত্র জমিয়ত

by naymurbd1999@gmail.com

নিজস্ব প্রতিবেদক :: ঐতিহাসিক শাপলা চত্বরে সংঘটিত ঘটনা বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনার সাথে জড়িত ত্যাগ, সংগ্রাম ও বাস্তবতা সম্পর্কে নতুন প্রজন্মকে সঠিক ধারণা দেওয়ার লক্ষ্যে কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে শাপলার ইতিহাস অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারীস সিরাজী এই দাবি জানান।

বিজ্ঞাপন
banner

দক্ষিণের সহ-সভাপতি সাইফ বিন জামালের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাব্বির বিন জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ সাআদ বিন জাকির।

আরও বক্তব্য রাখেন, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা কবির আহমদ,শাহিদ আদনান, ইমরান হোসাইন, শাহাদাত হোসাইন প্রমুখ।

ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক বলেন, শাপলা চত্বরের ঘটনায় বহু আলেম-ওলামা, তৌহিদী জনতা ও সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল। তাদের আবেগ, আত্মত্যাগ ও আন্দোলনের পেছনের প্রেক্ষাপট ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সত্য ও বাস্তব ইতিহাস জানতে পারে, সে লক্ষ্যে কওমি শিক্ষাব্যবস্থায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

শাপলার শহীদ ও যারা আহত হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222