লেবাননে ইসরায়েলি বাহিনীর নতুন উচ্ছেদ আদেশ

by naymurbd1999@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক :: লেবাননে ইসরায়েলি বাহিনী নতুন উচ্ছেদ আদেশ জারি করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৮ মে) টায়ার শহরের পূর্বাঞ্চলে অবস্থিত আল-আব্বাসিয়াহ গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) পোস্টে এই নির্দেশ জারি করেন। বার্তায় গ্রামটির বাসিন্দাদের বলা হয়, কোনো বিলম্ব ছাড়াই তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হবে। নিরাপদ আশ্রয়ের জন্য গ্রাম থেকে অন্তত ১০০০ মিটার দূরে খোলা জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লেবাননে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বাস্তবে দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ আরও তীব্র হচ্ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি ড্রোন ও বিমানগুলো ক্রমাগত লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে। সীমান্তবর্তী গ্রামগুলোকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে, ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর তৎপরতা রুখতেই তারা এই সতর্কতামূলক ব্যবস্থা ও উচ্ছেদ আদেশ জারি করছে।

আল-আব্বাসিয়াহ গ্রামে এই জোরপূর্বক উচ্ছেদ আদেশের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণ লেবাননের কয়েক লাখ মানুষ ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, দফায় দফায় উচ্ছেদ আদেশের ফলে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের জায়গাগুলো সংকুচিত হয়ে আসছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222