আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় ঐক্য সুসংহত ও অন্তঃধর্মীয় সমন্বয়কে অতীব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতীয় জমিয়ত উলেমা-ই-হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঘৃণা, বিভাজন ও ধর্মান্ধতার ঊর্ধ্বে উঠে প্রেম, ভ্রাতৃত্ব ও মানবিক সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে হবে।
বুধবার (১৩ মে ২০২৬) আহমেদাবাদের গান্ধীনগর এ সদগুরু শ্রী মাধবপ্রিয়দাসজী স্বামীর সাথে সাক্ষাৎ বিনিময়কালে এসব কথা বলেন।
ভারতীয় জমিয়ত উলেমা-ই-হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমী তরুণদের সামাজিক নেতৃত্বের দায়িত্বগ্রহণের প্রতি উদ্বুদ্ধ করে বলেন, নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, ঐক্য ও জাতীয় কর্তব্যবোধ আগ্রহী করে তুলতে হবে। ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের দায়িত্ব তাদেরকেই নিতে হবে।
সাক্ষাতের সময় সদগুরু শ্রী মাধবপ্রিয়দাসজী স্বামী মাওলানা হাকিমুদ্দিন কাসমিকে উষ্ণ অভ্যর্থনা জানান। উভয় নেতা জোর দেন যে ভারতের সত্যিকারের শক্তি তার গঙ্গা-যমুনা সংস্কৃতি, ধর্মীয় সহনশীলতা এবং বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সমাজ গড়ে তোলা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, জমিয়ত ওলামা গুজরাটের সেক্রেটারি জেনারেল অধ্যাপক নিসার আহমেদ আনসারী, সেক্রেটারি আসলাম ভাই কোরেশী, আনিস ভাই কোরেশী, মাওলানা মোহাম্মদ সাহাব, মাওলানা শোয়েব সাহাব এবং জুবায়ের ভাই আরো উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, “স্বামীনারায়ন গুরুকুল বিশ্ববিদ্যালয় একটি মর্যাদাপূর্ণ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, যার সভাপতি এবং প্রেরণার উৎস সদগুরু শ্রী মাধবপ্রিয়দাসজী স্বামী।
টিএইচএ/
