হবিগঞ্জ প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। মাওলানা মাসরুরুল হককে সভাপতি, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২৬) দশটায় জেলা জমিয়ত মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন ও ত্রি বার্ষিক কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক কাসেমী, সিনিয়র সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল হক আফেন্দী, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রিয়াদ আল আসাদ প্রমুখ।
সদস্য সম্মেলন ও ত্রি বার্ষিক কাউন্সিলে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন মাওলানা আব্দুল করিম আজহার, অর্থ সম্পাদকের পদ পেয়েছেন শিব্বির আহমদ ও ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন মুফতি মাহফুজ তাহমিদ। এছাড়াও ৬১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
