ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কারণ ভূমি দখল করে একজন ব্যক্তি লাভবান হয় জনগণ ক্ষতিগ্রস্থ হয়।’

আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যে কোনো দখল পুনরুদ্ধার করতে চাই। কারণ দখলকৃত জমি জনগণের সম্পদ। দলিল যার, কাগজ যার, জমি তার। বর্তমান সরকার ভূমি নিয়ে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এখানে ছাত্র-ছাত্রীদের যুক্ত করা হয়েছে। তারাও এখান থেকে শিক্ষাগ্রহণ করবে। আগামী দিনে তারাই তো নেতৃত্ব দেবে।’

পরে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া নয়টি স্টল পরিদর্শন করেন। সেই সঙ্গে মেলায় আগতদের ভূমি সেবা সহজ পদ্ধতিতে দিতে পরামর্শ দেন।

এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) মোসা. শুকরিয়া পারভিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় জজ কোর্টের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত ভূমি সেবা র্যা লিতে অংশগ্রহণ করেন। পরে ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে এবারের তিনদিন ব্যাপী এই ভূমি মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান এবং নিকটস্থ ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ভূমি সেবা উপলক্ষে, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222