জাতিসংঘ সহায়তা মিশনের উপ-প্রধানের সঙ্গে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: তালেবানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি মানবিক সহায়তার উন্নত ব্যবস্থাপনা, উন্নয়ন প্রকল্প এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন উপ-মানবিক সমন্বয়কারী ও সমন্বয়কারী ব্রুনো ল্যামার্কের সাথে সাক্ষাৎ করেছেন।

রবিবার (২৮ জুন) মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, বৈঠকে ইউএনএএমএ-র প্রতিনিধি ব্রুনো ল্যামার্ক মানবিক সহায়তার গুণমান এবং এর কার্যকর ব্যবস্থাপনা বিষয়ে তাঁর মতামত উপস্থাপন করেছেন।

বিজ্ঞাপন
banner

পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকী মানবিক সহায়তার পাশাপাশি উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি আরও বলেন, এ ব্যাপারে তালেবান সরকার জাতিসংঘের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, একই সাথে ব্রুনো ল্যামার্ক অভ্যর্থনা ও সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং অর্পিত দায়িত্ব পালনে তাঁর প্রচেষ্টা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। সূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222