মধ্য এশিয়ায় যাচ্ছে আফগানিস্তানের ফল, রপ্তানি বেড়েছে ১০%

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত থেকে মধ্য এশিয়ার বিভিন্ন দেশ, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তরমুজ, বাঙ্গি, চেরিসহ অন্তত ১০ ধরনের তাজা ফল রপ্তানি করা হচ্ছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার তাজা ফল রপ্তানি ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হেরাত তাজা ফল ও সবজি সমিতির প্রধান আব্দুল আহাদ হেদায়াত রহমানী এই তথ্য জানিয়েছেন। তবে রপ্তানির বর্তমান পরিমাণকে এখনও ‘পর্যাপ্ত নয়’ বলে উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞাপন
banner

আব্দুল আহাদ হেদায়াত রহমানী বলেন, আফগানিস্তানে তাজা ফলের উৎপাদন ও রপ্তানি আরও সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্তমানে রপ্তানি হওয়া ফলের তালিকায় তরমুজ ও বাঙ্গির পাশাপাশি চেরি, পীচ এবং আপেলের মতো বিভিন্ন মৌসুমী ফল রয়েছে।

এদিকে ক্ষমতাসীন তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে কেবল হেরাতের ফল ও সবজির বাজারগুলোতেই প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।

ভৌগোলিক ও কৌশলগত কারণে হেরাতকে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৃষিপ্রধান প্রদেশ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ইরান ও তুর্কমেনিস্তানের সীমান্তসংলগ্ন হওয়ায় এই প্রদেশটি তাজা ফল ও সবজি রপ্তানির অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। প্রতি বছর গ্রীষ্মের শুরুতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের উৎপাদিত মৌসুমি ফল হেরাত হয়ে মধ্য এশিয়া ও আরব বিশ্বের বাজারে প্রবেশ করে। সূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222