পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের প্রাণ গেল ঠাকুরগাঁওয়ে

by Masudul Kadir

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে মারা যান।

ইউপি সদস্য কবিন্দ্র জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222