যেভাবে বুক করবেন জুলাই জাদুঘরের অনলাইন টিকিট

by Abid vs36
অনলাইনে টিকিট ও স্লট বুকিংয়ের মাধ্যমে আগামীকাল ( ৬ আগস্ট ) থেকে উন্মুক্ত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও গৌরবময় ইতিহাস সংরক্ষণ করতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অতিরিক্ত ভিড় এড়াতে এবং দর্শনার্থীদের চলাচল সুশৃঙ্খল রাখতে কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময় বা ‘টাইম-স্লট’ ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে।
দর্শনার্থীদের পরিদর্শনের আগে অবশ্যই ‘জুলাই ৩৬‘ ওয়েবসাইটের মাধ্যমে প্ল্যাটফর্মে অনলাইন নিবন্ধন করতে হবে, সুবিধাজনক একটি টাইম স্লট বুক করতে হবে এবং অনলাইনেই টিকিট কিনতে হবে। টিকিট কাটার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।
এদিকে, আজ ৫ আগস্ট সকাল ৯টায় এই ঐতিহাসিক জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222