আলিয়া মাদরাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের সড়কে অবস্থান

by Fatih Work

ঢাকা আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের ওই সড়কে অবস্থান নিতে দেখা যায়।

বিজ্ঞাপন
banner

শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার রাত থেকে তারা সড়কে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, আজ আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। তবে সেখানে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, আলিয়া মাদরাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করে আসছে। তারা মাঠ দখলমুক্ত চান।

এপিবিএন মিরপুর ইউনিটের উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, স্থানীয় থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

অন্যদিকে, শিক্ষার্থীদের আন্দোলন হলেও আদালত বসবে দাবি করে বিডিআর বিদ্রোহের মামলার আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ গণমাধ্যমকে জানান, ‘আজ ১১৬ জন আসামির পক্ষে জামিন আবেদন করেছি। ইতোমধ্যে বিচারক জজ কোর্ট থেকে বকশি বাজারের আদালতে গিয়েছেন। প্রসিকিউশন টিমও গিয়েছে। তাদের সবার উপস্থিতিতে জামিন শুনানি হবে।’

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222