ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন আজ, অংশ নেবেন ৫ দেশের কারি

by Fatih Work

স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। এতে অংশ গ্রহণ করবেন ৫ দেশের খ্যাতিমান কারি।

আজ শুক্রবার রাজধানী ঢাকার মুগদায় কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে বিশ্বব্যাপী খ্যাতনামা কারিগণের অংশগ্রহণে এটি একটি অনন্য আয়োজন হতে যাচ্ছে। আমন্ত্রিত বিদেশি কারিগণ হলেন- আনোয়ারুল হাসান শাহ বুখারী (পাকিস্তান) আতা আব্দুল আলিম রসূলী (মালয়েশিয়া) হাদী ইসফিদানি (ইরান) মুখতার মোহাম্মদ আব্দুল আজিজ (ইরাক) হাফিজ আবু মোহাম্মদ আসাদ (ভারত) বাংলাদেশি ক্বারিগণের মধ্যে থাকছেন, মাওলানা সাইফুল ইসলাম আসাদ, হাফেজ মো. ইমরান হাসান, মাওলানা মুজিবুর রহমান।

নাশিদ পরিবেশনা করবেন- কাজী আল আমিন, মুহাম্মদ আহসান, মাওলানা রাশেদ, সাদিক আল কোরাইশী, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ ইমামুল হকসহ আরও অনেকে।

সভাপতি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন- খ্যাতিমান ওয়ায়েজ, আলহাজ্ব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, উপদেষ্টা, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার। উপদেষ্টা হিসেবে থাকবেন- আলহাজ্ব মাওলানা এরশাদুল হক।

আয়োজকরা জানান, এ সম্মেলনের মূল উদ্দেশ্য ইসলামি সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষার প্রচার ও প্রসার ঘটানো। হাফেজ ছাত্রদের কঠোর পরিশ্রম ও সাফল্যের প্রতি সম্মান জানানো এ অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য।

এ আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজক মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, এ আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা কারি ও শিল্পীদের একত্রিত করে কুরআনের সুমধুর তিলাওয়াত ও ইসলামি সংগীতের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চাই।

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য শুধু একটি অনুষ্ঠান আয়োজন নয়, বরং ইসলামি চেতনাকে সবার হৃদয়ে পৌঁছে দেয়া। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান আমাদের প্রতিষ্ঠানটির অন্যতম গর্বিত উদ্যোগ, যা তাদের অধ্যবসায় ও সাফল্যের প্রতি সম্মান জানায়। এতে দেশের লাখো মানুষ তাদের সন্তানদের কোরআনে হাফেজ বানাতে আগ্রহী হবে বলে আমি মনে করি।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবার উপস্থিতি কামনা করে এই মহতী আয়োজনে অংশগ্রহণ করে ইসলামি চেতনা ও শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222